কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৮:৪৯:০৭ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) খেকে নিজেস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগরপূর্ব নয়াগ্রামের কবরস্থানের পাশে থেকে ৭০ বোতল ভারতীয় মাদক আটক করা হয়।
স্থানীয় জনতা মাদকের সাথে জড়িতদের আটকের চেষ্টা করলে তারা মাদকের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। সংবাদ পেযে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকদগুলো জব্দ করেন। এ ঘটনায় মাদক ব্যবসায়ী পলাতক দর্পনগর পূর্ব গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে ইয়াছিন আলী (৪০) ও মৃত কদর আলীর ছেলে জলিল মিয়াকে (২৫) আসামী করে এসআই শাহ আলম বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করা সহ মাদক ক্রয়-বিক্রয় বন্ধে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।




