সিলেটে ভারতীয় অবৈধ জিরাসহ সিএনজি চালক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:০৭:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে ১৫০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ ১ সিএনজি চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। এসময় ওই সিএনজি আটক করে জব্দ করা হয়। আটককৃত মোকাদ্দেস আলী (৬৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগরের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার টু ধোপাগুলগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি গাড়ি থামার জন্য সিগন্যাল দিলে সিএনজিটি পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সেটি আটকিয়ে সেখানে ১৫০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ সিএনজি চালক মোকাদ্দেস আলীকে (৬৫) আটক করা হয়। এসময় অজ্ঞাতনামা ২জন কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত ১৫০ কেজি ভারতীয় অবৈধ জিরার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা।
মো. মনজুরুল আলম জানান, মালামাল আটক করে জব্দ করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে জোড়ালো অভিযান অব্যাহত আছে।



