এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫:৪৩ অপরাহ্ন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে গণিত এলামনাই এসোসিয়েশনের বিভিন্ন ব্যাচের সদস্যের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে প্রফেসর অরুন চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাহিদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দীপংকর দেবকে মনোনীত করা হয়। এই কমিটি সকল ব্যাচের অ্যালামনাই সদস্যের সম্পৃক্ততায় স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর, সহযোগী অধ্যাপক সাগর বিশ্বাস প্রমুখ।
এর আগে গণিত অ্যালামনাই এসোসিয়েশেনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পালের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



