গোয়াইনঘাটে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সামনেই দু’পক্ষের হাতাহাতি, রেগে চলে গেলেন মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসে নেতাকর্মীদের দু’পক্ষের হাতাহাতি দেখে অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বেই রেগে স্টেজ ছেড়ে চলে গেলেন সরকারের শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মূহুর্তে নেতাকর্মীদের হাতাহাতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী অনুষ্ঠান থেকে চলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
আজ সোমবার( ১৩ মার্চ) বেলা ৩ টায় মন্ত্রীর নির্বাচনী এলাকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫-তলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এ ঘটনা ঘটে। হাতাহাতির এ ঘটনায় উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব আহত হয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫-তলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টেজে মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে এক পর্যায় হাতাহাতি হয়ে যায়। হাতাহাতির এক পর্যায়ে এ ঘটনায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি হৈচৈ শুরু হয়। এসব পরিস্থিতি দেখে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী রাগ করেই স্টেজ ছেড়ে চলে যান।
এ দিকে সোমবার সকাল থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট ৪ আসেনের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। সকালে মন্ত্রী পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কের সমাপ্ত কাজ পরিদর্শন করেন। কাজের মানে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনবহুল এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
পরবর্তীতে তিনি জাফলং ব্রিজ সংলগ্ন প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি নির্মাণস্থল পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের তাগিদ দেন। পাশাপাশি ফাঁড়ি এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ অপসারণ করে তার পরিবর্তে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় মন্ত্রী স্থানীয় প্রশাসনকে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ এবং উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য জমি চূড়ান্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। সিলেটের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ কেন্দ্রে ড্রাইভিং, ক্যাটারিং, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা প্রদান করা হবে।
পাথর কোয়ারি সচল করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ সংক্রান্ত বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার ১৩ এপ্রিল সোমবার দুপুরেসরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট – রাধানগর সড়কের গহড়া হতে দোয়ারীখেল গ্রাম পর্যন্ত ২ কোটি ৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত বন্যা ও দুর্যোগ সহনীয় সাবমারসিবল ১ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ,গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসির আহমদ, সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম,উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান,উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সমবায় সম্পাদক রিয়াজ উদ্দীন তালুকদার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক।



