যুক্তরাজ্য যুবদল লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক হলেন গোলাপগঞ্জের কিবরিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৮:১১:৫০ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অধীনে লন্ডন মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে রুহুল আমীন সাইফুল এবং সাধারণ সম্পাদক পদে কিবরিয়া ইসলাম মনোনীত হয়েছেন।
নব-মনোনীত সাধারণ সম্পাদক কিবরিয়া ইসলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্য জাতীয়তাবাদী রাজনীতির সাথে সংপৃক্ত।
আজ ১৪ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মো: মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করেছেন।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিকে আগামী ২১ (একুশ) দিনের মধ্যে লন্ডন মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।




