পুলিশের করা মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ২:১৮:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের ওপর করা হামলার ঘটনায় মামলা করার প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। রোববার রাতে কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, ওসির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক নেতাদের ওপর করা মামলা প্রত্যাহারের দাবীতে এই ধর্মঘট ডেকেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি জানান, এই ধর্মঘট শুধু ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে। আমাদের দাবী না মানলে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আরও পড়ুন : সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ টি গাড়ি আটক ও ৭ টি মামলা
এর আগে এদিন সকালে উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে বালুভর্তি ট্রাক ছেড়ে না দেওয়ায় পুলিশের ওপর মাহফুজের নেতৃত্বে হামলা করা হয়। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকনেতা মাহফুজকে প্রধান আসামী সহ ১৫ জনের নামোল্লেখ ও ৭০/৮০ জনকে অজ্ঞাত করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।




