সিলেটের যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:২০:২৪ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি মুক্তিরচক ফিডারের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরান হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




