দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনি’র প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩০:১৬ অপরাহ্ন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনি’র বার্ষিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহাদ্দিস মুফতি আতাউর রহমান।
মাহফিলের প্রধান অতিথি ভারতের কলকাতার মাদরাসায়ে দারুল উলূম শালপুকুর’র মুফতি আসমত গায়েন ক্বাসেমী বলেন, ইসলামি জীবনব্যবস্থা, নৈতিক চরিত্র গঠন, কোরআন-সুন্নাহ অনুসরণ, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় শিক্ষার প্রসার ও হাফেজে কোরআন তৈরির মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গড়ে ওঠে।
এছাড়াও মাহফিলে বয়ান পেশ করেন মারকাজ মসজিদ লন্ডনের খতিব হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম, জামিয়া হোসানিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি মো. আব্দুল্লাহ, খাগদিওর জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, জামিয়া দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, দারুল কুরআন দয়ামীর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন ক্বাসেমী, নাজিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইবাদুর রহমান, জামিয়া দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস আব্দুল মতিন বাহুবলী, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ ক্বারী মো. ফয়ছল আহমদ, নাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা মো. আবিদুর রহমান খান ও হাফিজ আল আমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান ও সাংবাদিক মান্না চৌধুরী প্রমুখ।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে ও বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
মাদরাসার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন এ মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে যারা, যেভাবে শ্রম বা পরামর্শসহ সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি



