বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৬:৫৮:০০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) ৫০ তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পরিবহন দপ্তরের পরিচালক অধ্যাপক আ.ফ.ম জাকারিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মদিনা মার্কেট- সুবিদ বাজার- আম্বরখানা গার্লস স্কুল- আম্বরখানা- ঈদগাহ- কুমারপাড়া- নাইওরপুল- শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ, মীরাবাজার- শিবগঞ্জ- টিলাগড়- মুরারিচাঁদ (এম,সি) কলেজের উদ্দেশে দুটি বাস ছেড়ে যাবে। পরীক্ষা শেষে বেলা ১২টা ১০ মিনিটে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে।
জানতে চাইলে অধ্যাপক আ.ফ.ম জাকারিয়ার বলেন, যখন আমাকে জানানো হয়েছে, আমরা সাথে সাথে সেটার অনুমোদন দিয়েছি যাতে উনাদের যাতায়াতের সুবিধা হয়।প্রতিবছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের কেন্দ্রে যথাসময়ে পৌঁছানোর জন্য দুটি বাস অনুমোদন দেয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাস থেকে যারা যান, তারা যাতায়াত নিয়ে টেনশনে থাকেন।
তিনি আরো বলেন, আমরা খুবই খুশি যে তাদেরকে আমরা এই সামান্য সার্ভিসটা দিতে পারছি। ছাত্র-ছাত্রীরা যদি উপকার হয় এবং তারা যদি একটা সার্ভিস পায়, সেটাই আমাদের ভালোবাসা, ভালো লাগা।




