গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা
১১ দলীয় জোট বিজয়ী হলে দুর্নীতি ও সন্ত্রামুক্ত দেশ গড়বে- জয়নাল আবেদীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৬:৩১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট ৪-আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, ১১ দলীয় জোট বিজয়ী হলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়বে। বেকারত্ব গোছাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, বৃহত্তর জৈন্তিয়া’র মহাল সামিল জলকর ফিরে এনে জনগণের হাতে তুলে দেব। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারুখাল মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রদান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা শিবিরের সভাপতি আমির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক গুলজার আহমেদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারী সেলিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি ডা. আজিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা চেরাগ আলী কালা, ইসলাম মেম্বার প্রমুখ।




