মোরারবাজারে রিকশা মার্কার সমর্থনে গণসংযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫০:১২ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু’র রিকশা মার্কার সমর্থনে বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে জনসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব অনুষ্ঠিত জনসংযোগ ও প্রচার মিছিলে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
প্রচার মিছিলটি মোরারবাজার এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীরা রিকশা মার্কার পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ ও কর্মীরা বলেন, সিলেট-৩ আসনের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় রিকশা মার্কার প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজুকে বিজয়ী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। কর্মসূচিতে স্থানীয় ১১ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি




