চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত সততা আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি- মাওলানা হাবিবুর রহমান
সিলেটে ৮ শতাধিক চিকিৎসক নিয়ে এনডিএফ’র ইফতার মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৪:২৩:১৯ অপরাহ্ন
তিনি বৃহস্পতিবার ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এনডিএফ সিলেট জেলা সভাপতি প্রফেসর ডাঃ ফজলুর রহীম কায়সারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। সিলেট নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সিলেট জেলা ও ওসমানী মেডিকেল কলেজের ৮ শতাধিক চিকিৎসক অংশ নেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, এনডিএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা. আবুল হাশেম চৌধুরী, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. সালেহ আহমদ শাহীন, এনডিএফ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সভাপতি প্রফেসর ডা. খালেদ মাহমুদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর ডা. অসুল আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) ডা: ইফতেখার জামান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুল আলম ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল।
মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান।




