সাংবাদিক মামুন পারভেজের মাতৃবিয়োগ, সিলেট প্রেসক্লাবের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৩:৩৫:০০ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব সদস্য, সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী মামুন পারভেজের মাতা সফিনা বেগম আর নেই। শুক্রবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷ তিনি স্বামী, এক পুত্র, দুইকন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মানিকপীর কবরস্থানে মরহুমা দাফন সম্পন্ন হয়।
তিনি বেশকিছুদিন থেকে ফুসফুস ও কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।
সিলেট প্রেসক্লাবের শোক-
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এক শোক বার্তায় সাংবাদিক মামুন পারভেজের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।



