জাফলংয়ে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ১২:০৩:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত জিহাদ (১১) নরসিংদীর শিবপুরের শ্যামপুর পুটিয়ার জুয়েল মিয়ার ছেলে।
জানা যায়, দাদীর সাথে ঘুরতে এসে জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে সে মারা যায়।
বিষয়টি দৈনিক সিলেটের ডাক পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, সংবাদ পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছেন।




