এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩:২৯ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
এ সময় মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম ও নিকসন দাসসহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় মোহনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরণের গঠনমূলক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্যাম্পাসের সার্বিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইমরান হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক প্রিতম সহ মোহনার সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদর রহমান জুনেদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।



