নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৪:২৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৩জুলাই) নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বনভোজন।
বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসারের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপদেষ্ঠা ডা. জুনুন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরী, সদস্য সচিব ও সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম, প্রধান সমন্বয়ক ও সংগঠনের সহ-সভাপতি সৈয়দ এনাম আহমদ, যুগ্ম-আহবায়ক শেরুজ্জামান শিরু, যুগ্ম সদস্য সচিব ফয়ছল আহমদ শিকদার প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন- বনভোজন উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক ও সোসাইটির উপদেষ্টা নাজমুল হোসেন চৌধুরী,, হাবিবুর রহমান শিকদার, মোঃ আব্দুল মতিন, শরিফুল খালিসদার, খন্দকার মুক্তার, সহ-সভাপতি ফজির আহমদ আশরাফ, মোঃ তোফায়েল, সদস্য – সারওয়ার চৌধুরী, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহবাজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মোঃ আব্দুল মালিক
সদস্য আলম খান, খন্দকার আহমদ আলী প্রমুখ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন – বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টী বোর্ডের সদস্য – আব্দুল হাসিম হাসনু, বাজার সমিতির উপদেষ্টা কুনু চৌধুরী, জালালাবাদ সোসাইটির সভাপতি বদরুল খান, ট্রাষ্টী বোর্ডের সদস্য বদরুল খান মিতা।
বনভোজনকে সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।
বনভোজনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন ছিল সবার জন্য আনন্দের ও বিনোদনের জন্য বিশেষ আকর্ষণ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রীয় সংগীত শিল্পীরা। বার্ষিক বনভোজন নাচ-গান, খেলাধুলা, আর র্যাফেল ড্র- সব মিলিয়ে উৎসবমুখর ছিল এ আয়োজন। সকালে নাস্তা বিতরণের পর শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। ছোটদের, বড়দের দৌড় প্রতিযোগিতা ও ফল পরিবেশনায় আনন্দে ভরে ওঠে পরিবেশ। দুপুরে বাহারি বাঙালি খাবার, পরে পিলো পাসিং ও ফুটবল খেলা জমে ওঠে। খেলা শেষে নিউইয়র্কের স্বনামধন্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন উপস্থিত সবাই। বিজ্ঞপ্তি




