গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৭:৪৪:০০ অপরাহ্ন
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের ১৩৫ কমার্শিয়াল রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান চৌধুরীর পরিচালনায় সভার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
সভায় সাধারণ সম্পাদক শাহান চৌধুরী বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে শাখার ট্রেজারার সালেহ আহমেদ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আর্থিক হিসাব সহ সংগঠনের সকল কার্যক্রম অনুমোদিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস সি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংগঠনের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবীর, সেন্ট্রাল জয়েন্ট ট্রেজারার ইসবাহ উদ্দিন, কাউন্সিলর ফয়জুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য দেন OCAS UK-এর ট্রেজারার ব্যারিস্টার জাকির হোসেন এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের হাউজিং আইনজীবী নাজমুল হক।
বক্তব্য রাখেন সাউথইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমেদ, সাবেক কেন্দ্রীয় মেম্বারশিপ সম্পাদক এম এ গফুর, কেন্দ্রীয় মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুঠি এবং সাউথইস্ট রিজিয়নের ট্রেজারার মো. আবুল মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের ভাইস চেয়ারম্যান মিসবাহ কামাল এবং এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাহিদুর রহমান।
ইস্ট লন্ডন শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আহবাব মিয়া, মুজির উদ্দিন, আলহাজ ফারুক মিয়া, ফারুক মিয়া জিলু, কাজী তাজ উদ্দিন আহমেদ ও মোখতার আহমেদ।
এ সময় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক ম্যাক্সিম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মির্জা আবুল কাশেম, মেম্বারশিপ সেক্রেটারি আমীর হোসাইন, যুগ্ম ট্রেজারার নুর আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিদুর রহমান এবং ধর্মবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এ রহমান অলি, জগলুল খান, দিলবর আলী, মো. নাজমুল হক, রফিক আহমেদ, আব্দুল কাদির, জাহিদ মিয়া, আব্দুল আওয়াল, ইকবাল আহমেদ, লুৎফুর রহমান, ফয়েজ আহমেদ, আলী আহমেদ তালহা ও হাফিজ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী।



