সিলেটে সোয়া ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৭:১৬:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সোয়া ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ী, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




