লন্ডনে সাদাসিধে জীবনে তারেক রহমান!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ১০:২১:১০ অপরাহ্ন
নজরুল ইসলাম বাসন লন্ডন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের একটি বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছেন। বাস আসলে Oyster card দিয়ে ভাড়া পরিশোধ করে গন্তব্যে পৌঁছেন। পাবলিক ট্রান্সপোর্ট যে কত দরকারি তা বৃটেনবাসী মাত্রই জানেন।
তারেক রহমান গেল ১৭ বছর ধরে বৃটেন বসবাস করছেন। এই দেশে তার স্ত্রী জোবায়েদা রহমান হেলথ সেক্টরে সুনামের সাথে কাজ করছেন। কন্যা জাইমা রহমান ব্যারিস্টার, তিনি আছেন আইন পেশায়।
বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার কথা। দীর্ঘদিন ধরে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে কাজে লাগানোর সুযোগ তিনি পেতে যাচ্ছেন।
এখানে উল্লেখ্য, বুরকিনা ফাঁসো নামের আফ্রিকার একটি দেশ প্রেসিডেন্ট ক্যাপটেন ইব্রাহিম তাওরের তিনি দেশের কৃষি ও শিল্প উন্নয়ন করে যাচ্ছেন। সেচ প্রকল্পের আওতায় আনছেন কৃষি উৎপাদন।
১৯৭৬/৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা বিপ্লবের শুরু করেছিলেন। শহীদ জিয়ার দেখানো পথে বুরকিনা ফাঁসো এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে হাঁটছেন। ৭০ দশকে শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে বিপ্লব শুরু করেছিলেন, সেই পথে বাংলাদেশ কে আবার ফিরে যেতে হবে।এটাই দেশবাসীর প্রত্যাশা!




