শাবিতে শাহজালাল (রহ.) নামে কর্ণার স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৩:১৩:৪৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ শাহজালাল (রহ.) নামে প্রতিষ্ঠিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে তার নামে একটি কর্ণার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
কর্ণারটিতে শাহজালাল (রহ.) উপর লিখিত বিভিন্ন বই, পুস্তকের পাশাপাশি উনার ব্যবহৃত প্রতিকি তরবারী রাখা হয়েছে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন ,কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক ড মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।




