শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৩:২৫:২৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অফিসার্স এসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী (শিশির)।
ইফতারের পূর্বে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। এসময় নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।




