সিলেট জেলা স্কাউটসের জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৪:০৬:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্কাউটসের সিলেট জেলার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ খান কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা কমিশনার জেসমীন বেগম এএলটি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্কাউটদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাংলাদেশ স্কাউটস এর ৮ জন সদস্য এ আন্দোলনের শহীদ হন। তারা তাদের জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ভবিষ্যতেও যেন দেশে আর কোন ফ্যাসিবাদের জন্ম না হয় এ ব্যাপারে স্কাউটরা সচেতন রয়েছে।
বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুইজ কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী কাব ও স্কাউটদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা স্কাউট লিডার মোহাম্মদ আখতার হোসেন এএলটি।
বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী কমিশনার স্কাউটার সিতাংশু বিশ্বাস, মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন রাজু, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক রেমানা আফরোজ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কাউট নির্বাহী কমিটির সদস্য স্কাউটার হানিফ আহমদ এএলটি, সহযোযীত সদস্য আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান, সদর উপজেলা সম্পাদক মোঃ খলিলুর রহমান ,ইকবাল একাডেমির অধ্যক্ষ শামীম আহমদ প্রমুখ।




