ধোপাগুল থেকে আরও ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৭:৫১:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ধোপাগুল এলাকা থেকে এবার ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রোববার ধোপাগুলের লালবাগের পরিত্যক্ত স্থান থেকে এগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।
জানা যায়, রোববার দুপুরে সিলেট সদর উপজেলার লালবাগের পরিত্যক্ত জায়গা থেকে ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পরে এগুলো স্থাানীয় ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদও উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। তিনি জানান, আমরা পরিত্যক্ত জায়গা থেকে এই ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। এর কোনো মালিক পাই নি।




