দানবীর রাগীব আলীর শয্যাপাশে বিপিজেএ এর নবনির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ১২:৪০:৩৯ অপরাহ্ন
দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. রাগীব আলীকে দেখতে গতকাল রোববার দুপুরে নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর নব-নির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এসময় তারা দানবীর ড. রাগীব আলীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দ দানবীর ড. রাগীব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং দানবীর ড. রাগীব আলীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি শেখ আব্দুল মজিদ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।-বিজ্ঞপ্তি




