সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:৪৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন আশকুড়ি বীরগাঁওর পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), ঘাসিটুলার আব্দুল হামিদের ছেলে আবুল মড়ল (১৮), জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮), রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮) ও আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯)।
পুলিশ জানায়, শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ীস্থ তকদীর পয়েন্টস্থ পিডিপি গেইটের সামনে হতে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তারা নগরীতে বিভিন্ন ছিনতাই ও অপরাধ কাজে জড়িত থাকতো বলে জানায় পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




