‘বিএনপির রাষ্ট্রপরিচালনার পরিকল্পনা সবার কাছে পৌঁছে দিতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ১১:২৭:১৮ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য কি করবে সে সকল বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সবাই বিএনপি ও ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় দেশের সাধারণ মানুষের বিজয়।
তিনি বলেন, সমৃদ্ধশীল দেশ গঠনে আমাদের নেতা তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করার যে নির্দেশনা রয়েছে, সেই আলোকে আমাদের এগিয়ে যেতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পীরেরবাজারস্থ একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
৪নম্বর খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আলী, সাবেক সদস্য আইয়ুব আলী সজিব, সাঈদুর রহমান সাঈদ।
মুরব্বীদের মধ্যে বক্তব্য রাখেন, হোসেন আহমদ দুলাল, সুলেমান আহমদ, শেখ সমছু মিয়া, মোস্তফা মিয়া, লিটন আহমদ, আব্দুল খালিক, ইজ্জাদ মিয়া, এডভোকেট সমরি উদ্দিন, শফিক আহমদ, আব্দুল মালিক, জাহাঙ্গীর মিয়া, সারু আহমদ, ডা. লুতফুর মিয়া, শফ্উিল আলম। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার সদস্য সচিব জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় জাহাঙ্গীর মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহামিনুল হক তপু প্রমুখ।-বিজ্ঞপ্তি




