সৎ, ত্যাগী ও জনবান্ধব রাজনীতির চর্চা করতে হবে- অ্যাডভোকেট পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ১১:২৩:৩৪ অপরাহ্ন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের মনুয়া ছব্বিসা,সয়দেবপাশা,দামপুর গ্রামে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
২৩ আগস্ট (শনিবার) বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
পরে বিকেলে স্থানীয় গ্রামশাল্লা বাজারে ৩১দফা বাস্তবায়নে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহির রায়হান চৌধুরী পাবেল।
শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার,দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমামুল হক, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অনু মিয়া, উপজেলা কৃষক দল নেতা ডাক্তার আতাউর রহমান, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, দিরাই পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি




