সংখ্যালঘু শব্দই থাকা উচিত নয়, রাষ্ট্রের মালিক সবাই- শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:২১:০৪ অপরাহ্ন
দিরাই-শাল্লা সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শতবছরের এর চেয়ে ভালো উদাহরণ বাংলাদেশের আর কোথাও নেই।দিরাই শাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ দু:খ ভাগাভাগি করে চলব। সংখ্যালঘু বলতে কিছু নাই। সকলের সমান অধিকার। বাংলাদেশ আমাদের সবার। আমরা মিলে-মিশে ছিলাম, আছি এবং থাকব। এদেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও একই অধিকার।মসজিদে আজান হবে মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।
আজ শাল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এসময় দূর্গা পূজা উপলক্ষে শিশির মনিরের উদ্যোগে শাল্লায় বিভিন্ন পূজা মন্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৫০০ শাড়ি বিতরণ করা হয়।




