কানাইঘাটে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবুল ও তার স্ত্রী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৫:৩৭ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবদদাতা : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে হারাতৈল রাঙ্গারাই গ্রামে আপন চাচাতো ভাইয়ের হাতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবুল আহমদ ও তার স্ত্রী আছিয়া বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দু’জনকে আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।
জানা যায়, কানাইঘাট থানার এসআই শৈলেশ চন্দ্র দাস, শাহ আলম ও এএসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ভোর রাতে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী হর্ণি গ্রাম থেকে বাবুল আহমদ ও তার স্ত্রী আছিয়া বেগমকে আটক করতে সক্ষম হয়।
সূত্রে জানা যায়, বাবুল আহমদ ও তার স্ত্রী আছিয়া বেগম তাদের এক আত্মীয়ের মাধ্যমে রাতের আধাঁরে তারা ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। এ সময় সীমান্তের একটি পাহাড়ের চূড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবুল আহমদের পুত্র মুমিন আহমদ এখনও পলাতক রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে উপজেলার হারাতৈল রাঙ্গারাই গ্রামে। নিহত নুরুল ইসলাম উরফে সানা (৫০) স্থানীয় চতুল বাজারের একজন দিনমজুর ছিলে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউযাল জানান, সানা হত্যা মামলার প্রদান আসামীদের গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে করার অভিযান অব্যাহত রয়েছে।




