শাবিতে রুদ্র মেমোরিয়াল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৪০:০১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( শাবিপ্রবির) শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে টুর্নামেন্টের উদ্বোধনী করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এম সারওয়ারউদ্দিন চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক. মো.সাইফুল ইসলাম।
উপাচার্য এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, লেখাপড়ার পাশপাশি শরীর ও মনের বিকাশের জন্য শিক্ষার্থীদের এমন টু্র্নামেন্টের আয়োজন ভালো উদ্যোগ। এই আয়োজনকে স্বাগত জানাই। আশা করি শৃঙ্খলার সহিত সুন্দরভাবে তোমরা খেলা পরিচলনা করবে। শিক্ষার্থীবান্ধব কাজে সবসময় আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’
টুর্নামেন্টের আহ্বায়ক সজীব সাজ বলেন, শহীদ রুদ্র সেনকে স্মরণে রাখতে আমাদের এই উদ্যোগ। টুর্নামেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে। টুর্নামেন্টটি রুদ্রের অনুপ্রেরণায় সকলের সহযোগিতা ও উপভোগ করতে আমন্ত্রণ জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আখালিয়া ডর্টমান্ডের বিপক্ষে লিগ্যাসি স্ট্রাইকার্সের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের অন্য দলগুলোর র্অনিরুদ্ধ ২৭, বাইনারি স্ট্রাইকারস, কারাভা মার্টার্স, গ্রিন গার্ডিয়ান, হান্টার্স, লেনসিয়েন্সি সিগমা স্কয়াড, কোয়ান্টাম স্ট্রাইকার, সার্ভাইভরস ইউনাইটেড, সুপার ৮,
টিম হাইপোথিসিস, করপোরেট স্ট্রাইকার, হিট এন্ড রান, এপিক এক্সআই, একন এসেস।
উল্লেখ্য, টুর্নামেন্ট উদ্বোধনের শুরুতে রুদ্র সেনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।




