সাবেক ছাত্রদল নেতা জিয়াউল ইসলাম জিয়াকে নিয়ে যুক্তরাজ্য মতবিনিময় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ২:৫৫:৪১ অপরাহ্ন
সিলেটের মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়ার বাংলাদেশ গমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বন্ধু মহলের আয়োজনে গত মঙ্গলবার রাতে বেথনাল গ্রীনের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
আহমেদ সুহেল খান হাসিম এবং সুলতান আহমেদ ইমনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সৈয়দ পাঠেল মোস্তফা, শেখ মনসুর রহমান, সিপু খান, মোহসিন মাহমুদ, শামসুগ গামান লিটু, তৌফিক আহমেদ, দিলওয়ার হোসেন এবং বাবলু আহমেদ প্রমুখ।
বক্তারা জিয়াউল ইসলাম জিয়ার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার প্রশংসা করে বলেন, প্রবাসে থেকেও তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
বিদায়ী বক্তব্যে জিয়াউল ইসলাম জিয়া সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকেই তিনি সবসময় কাজ করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। বাংলাদেশ গমন উপলক্ষে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বন্ধরা অংশ নেন।




