কর্মের মাধ্যমে কর্মবীরের পরিচয় সমাদৃত : প্রফেসর মাহমুদুল হাসান
মাওলানা শাহ নজরুল ইসলামকে জাতীয় ইমাম সমিতির বিদায় সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ১০:১১:৩০ অপরাহ্ন
সিলেট সরকারি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হাসান বলেছেন, একজন শাহ নজরুল ইসলাম হঠাৎ করে সৃষ্টি হননি। তিলে তিলে মেধার বিকাশ ঘটিয়ে সমাজে বেড়ে উঠেছেন, সমাজে কর্মের মাধ্যমে তার পরিচয় সমুন্নত করেছেন। তিনি যেভাবে লেখক, তেমনি উচুমানের ইসলামি চিন্তাবিদ। তাঁর গবেষণাধর্মী লিখনীর দ্বারা সমাজ আজ উপকৃত হচ্ছে। তিনি অনেক আগেই প্রমোশন পাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হলেও তার প্রমোশনে আমরা আনন্দিত।
শনিবার (৪ অক্টোবর) নগরীর শাহী ঈদগায় সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমের দ্বীন বিশিষ্ট লেখক গবেষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রফেসর মাহমুদুল হাসান আরও বলেন, সিলেট বিভাগের মসজিদ ও ইমামদের নিয়ে মাওলানা শাহ নজরুল ইসলাম দীর্ঘদিন কাজ করেছেন, এখন বাংলাদেশের সকল ইমামদের জন্য তাঁর কাজ করার সুযোগ এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক সুখ্যাতি রয়েছে। তিনি একজন দক্ষ, অমায়িক অভিভাবক । চাকুরী জীবনে তিনি নির্লোভ ও শুদ্ধাচারিতায় খুবই প্রশংশিত এক নাম। দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আরো কিছু করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় ইমাম সমিতির হবিগঞ্জ জেলা সভাপতি ও বানিয়াচং ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মাওলানা নাসির উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানি, ইমাম সমিতি সিলেট জেলার সেক্রেটারি মওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, মাওলানা সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা আব্দুল হাই।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগের উদ্যোগে ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সহযোগিতায় সম্বর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা সবুজ আহমদ, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা গোলাম ওসমানী, মাওলানা মারুফ মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব বলেন, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম সিলেটকে যেভাবে ইমাম প্রশিক্ষণের মডেল একাডেমি হিসেবে গড়ে তুলেছেন, ঢাকায় কেন্দ্রীয় অফিসে যোগদানের মাধ্যমে সারাদেশের কেন্দ্রগুলোকেও সেভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। তিনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব হিসেবে সারাদেশের ইমামদের কণ্ঠস্বর হয়ে উঠবেন, এ আমাদের বিশ্বাস। -বিজ্ঞপ্তি




