খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৯:১৮ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই পৌরশহরের জামেয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -২ (দিরাই শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর দিরাই সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছাদিকুর রহমান, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, মন্জু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌরযুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক সালমান মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন। দোয়া পরিচালনা করেন দিরাই জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুর রউফ। বিজ্ঞপ্তি




