নগরীতে প্রতিবাদ মিছিল
হাদির ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : জেলা ও মহানগর বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯:৩৭ অপরাহ্ন
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আশিক উদ্দিন আশুক, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, কামরুল হাসান শাহিনসহ অন্য নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মূর্শেদ আহমদ মুকুল, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহি সুহেল, রেজাউল করিম আলো, কুহিনূর আহমদ, মতিউল বারী খূর্শেদ, শাকিল মূর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম।
কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, এডভোকেট আল আসলাম মুমিন ও দেওয়ান জাকির উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক বেলায়েত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু সম্পাদক সবুর আহমদ, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, পরিবার কল্যাণ সম্পাদক হাবিব আহমদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব বেলাল আহমদ, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”-বিজ্ঞপ্তি।




