ড্যাবের সিলেট বিভাগীয় মতবিনিময় সভা
‘ধানের শীষের পক্ষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬:৫৮ অপরাহ্ন
ডা: এসএম আসাদুজ্জামান জুয়েলঃ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড্যাব (ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ) ধানের শীষ প্রতিকের পক্ষে নিজ নিজ অবস্থান করে যাবার আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল। তিনি ড্যাব সদস্যদের ঐক্যবদ্ধতার ওপর জোর দেন।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর অভিজাত এক হোটেলে ‘ড্যাব’ সিলেট বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সিলেট বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক ডা: নাজমুল ইসলাম।
এতে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা: এ.কে এম. খালেকুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: শামিমুর রহমান, অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা: সামিউল হাসান বাবু, ডা: গোলাম সরোয়ার বিদ্যুৎ, অধ্যাপক ডা: মোঃ জিয়াউর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: শিব্বির আহমদ শিবলী, অধ্যাপক ডা: মাশুকর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমেদ, অধ্যাপক ডা: মো: আব্দুল আলীম, ডা: আদনান হাসান মাসুদ প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, গত নভেম্বর মাস থেকে তারেক রহমানের নির্দেশে এ পর্যন্ত সারাদেশে ২৫০ টির ওপরে হেলথ ক্যাম্প করেছে ড্যাব। ফলে সংগঠনটি ইতিমধ্যেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে।
প্রধান বক্তা অধ্যাপক ডা: এ.কে এম. খালেকুজ্জামান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্যাব সদস্যদের ভোটকেন্দ্রে থাকার পরামর্শ দেন। তারেক জিয়া প্রবর্তিত ৩১ দফা জনগণকে বোঝানোরও আহ্বান তার। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাড়ে ৩ কোটি ভোটার এবার প্রথম ভোট দিচ্ছে। তাই ভোটে এটি একটি ফ্যাক্টর। এদেরকে বোঝাতে হবে ধানের শীষের পক্ষে। অপপ্রচাররোধে চিকিৎসকদের সোচ্চার হবারও পরামর্শ দেন তারা। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে চিকিৎসাখাতের বাজেট আরো বাড়বে।
অনুষ্ঠানের মধ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা: মো: শুয়াইব আহমদ (শোয়েব) ডা: আশরাফুল ইসলাম রানা, ডা: সুলতান আহমদ, ডা: মাহবুবর রহমান, ডা: ইরশাদ ইয়ামীন, ডা: জাহিদুল ইসলাম আহমদ, ডা: মো: মান্নান, ডা: আশফাক নবী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ড্যাব’র সহ-সাংগঠনিক সম্পাদক ডা: সৈয়দ নাফি মাহদী ও ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: নাজমুল ইসলাম বলেন, ড্যাব’র প্রতিটি সদস্যকে তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি নিয়ে ভেটারদের দ্বারে দ্বারে যেতে হবে।




