দোয়ারাবাজারে কবরস্থান থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪:৪০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবরস্থান থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্থানীয় জনমনে দেখা দিয়েছে আতঙ্কসহ নানা প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ ও ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ঘিলাছড়া পঞ্চায়েতি কবরস্থান থেকে এক অজ্ঞাত মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক তথ্য না পাওয়ায় মৃতের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।




