বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করলেন শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৪:২০:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দিরাই থেকে নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দিতা করতে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ শুক্রবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের সাথে প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীরমুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস,জামায়াতের দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস,রাবেয়া মনির, সুষমা পাল,শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর শিশির মনির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমরা চাই দিরাই শাল্লায় একটা ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।সকলের অংশগ্রহণে একটা অবাদ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমার বিশ্বাস।নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বাদা সচেষ্ট থাকে।কারো মনে যেন কোন ভয়ভীতি না থাকে নির্বাচনে সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে।




