সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কানাডার যুগ্ম সম্পাদক হলেন সাংবাদিক রুম্মান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৯:২৯ অপরাহ্ন
কানাডায় সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের ৬৫ সদস্যের নতুন কার্যকরী কমিটিতে সাংবাদিক রুম্মান আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
রুম্মান আহমদ বলেন,“বাংলাদেশি কমিউনিটির কল্যাণে এবং সুনামগঞ্জবাসীর স্বার্থে সর্বদা কাজ করে যাব। এবং দায়িত্ব পালন করতে সবার সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, রুম্মান আহমদ বাংলাদেশে থাকাকালীন দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন এবং দিরাই প্রেসক্লাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।




