সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে জিএসসি ইউকের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৬:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে এই সৌজন্য সাক্ষাৎ শেষে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা আসহাব বেগ, কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার মো. ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজনের সেক্রেটারি সূফি সোহেল আহমদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, মোহাম্মদ ফারুক মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম প্রমুখ।
এসময় জিএসসি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থে এক হয়ে কাজ করা এবং সিলেট ওসমানী এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবীতে একসাথে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।




