কানাইঘাটে ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭:৪২ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ ভাগের উপরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও মেহদী হাসান শাকিল জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত কানাইঘাটে ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। ৫ ফেব্রুয়ারীর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রের আশপাশ এবং গুরুত্বপূর্ণ এলাকা সমূহ ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।




