বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার নয়জন কবি-লেখক এ পুরস্কার পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা-
ক. কবিতা- মোহন রায়হান
খ. কথাসাহিত্য- নাসিমা আনিস
গ. প্রবন্ধ/গদ্য- সৈয়দ আজিজুল হক
ঘ. শিশুসাহিত্য- হাসান হাফিজ
ঙ. অনুবাদ- আলী আহমদ
চ. গবেষণা- মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
ছ. বিজ্ঞান- ফারসীম মান্নান মোহাম্মদী
জ. মুক্তিযুদ্ধ- মঈদুল হাসান



