স্বাধীনতা দিবসে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় আলাচনা সভা ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ১০:৫৩:২৫ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শিক্ষক পরিষদ (২৬মার্চ) দুপুরে আলাচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, স্বাধীনতার লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়া। তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য় রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনাস হাবিব কলিন্স, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক এনামুল হক চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো. বায়েজীদ আলম, সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেক, সহকারী অধ্যাপক মো. শামসুল কিবরিয়া চৌধুরী, সাহিত্য কর্মী মো. নাসির উদ্দিন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশীদ মুর্ত্তযা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্য়াণে বিশেষ মোনাজাত করা হয়।



