মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে জিএসসির শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৪:৪৩:০০ অপরাহ্ন
সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) কেন্দ্রীয় কমিটি এবং সাউথ ইস্ট রিজিওন। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জিএসসির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন-জিএসসি কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান, ট্রেজারার আরজু মিয়া এমবিই, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ এবং ট্রেজারার মোঃ আবুল মিয়া।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ এলাকার মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। – বিজ্ঞপ্তি




