ইমরান আহমদ কারিগরি কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৮:৩১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বর্তমান যুগের বাস্তবতায় কেবল সাধারণ তত্ত্বীয় শিক্ষা দিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার অন্তর্ভুক্তি ও প্রসার সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর ২০১৮ সাল থেকেই কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দিয়ে আসছে। পাশাপাশি এখানে শুরু থেকেই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে আসছে। উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা শতভাগ পাশের পাশাপাশি জিপিএ-৫ ও অর্জন করছে।
আজ বৃহস্পতিবার ইমরান আহমদ কারিগরি কলেজে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ইমরান আহমদ কারিগরি কলেজের গভর্নিং বডির সভাপতি মাষ্টার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন।
ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রুবেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ আব্দুল হাছিব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন, দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলী, পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামস উদ্দিন আহমদ শাহীন, বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান প্রমুখ।
কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- লবীব আহমদ, জুয়েল আহমদ, মাসুক আহমদ, জুবায়ের আহমদ, তাসলিমা বেগম ও বর্তমান শিক্ষার্থী মারজান আহমদ।



