পর্যটন দিবসে সাদাপাথরে আগত পর্যটকদের জন্য নৌকা ভাড়া ২৫% ছাড়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪২:৪১ অপরাহ্ন
পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সাদাপাথরে আগত পর্যটকদের জন্য ২৫% ডিসকাউন্ট ঘোষণা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। এছাড়াও প্রতিবন্ধী এবং শিশুদের জন্য এদিন ফ্রীতে নৌকা দেওয়া হবে। পর্যটন উন্নয়ন কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশাসন জানিয়েছে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কোম্পানীগঞ্জে বিভিন্ন কার্যক্রম পালিত হবে দিবসটি। দিবসটি উপলক্ষে সাদাপাথর পর্যটন নৌকা ঘাটে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে। তাছাড়া পর্যটকদের ফুল দিয়ে স্বাগতম জানাবে উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পর্যটন দিবস উপলক্ষে আমরা নৌকার ভাড়া ২৫% ডিসকাউন্ট ও শিশু এবং প্রতিবন্ধীদের জন্য নৌকা ভাড়া ফ্রী করা হয়েছে। তাছাড়া পর্যটন কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্নতা সহ পর্যটন বান্ধব বিভিন্ন কার্যক্রম পালন করা হবে।




