সিলেট প্রেসক্লাব নির্বাচনে ১১ পদের বিপরীতে ২৪টি মনোনয়ন সংগ্রহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মনোনয়পত্র দাখিল করবেন প্রার্থীরা।
প্রেসক্লাবের নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাবেক কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সন্তু দাস। -বিজ্ঞপ্তি
১৫.১২.২৫




