ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সকল শ্রেণি পেশার মানুষের। বিজয় র্যালি, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা, জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন, বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পৃথক কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন।
দিবসের শুরুতে ৩১বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ ব্যক্তি উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি লাল সবুজের পোশাক গায়ে আসেন অনেকে, হাতে ছিল জাতীয় পতাকা, অনেকে মাথায় পরেন বিজয় দিবস লেখা ব্যান্ড। বাবা-মায়ের সাথে আসা শিশুর হাতে শোভা পায় ছোট পতাকা। শিল্পীরা শিশুদের গালে একেঁ দেন জাতীয় পতাকা। মাইকে বাজতে থাকে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান। ছোট-বড়, নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত ঢল শহীদ মিনার সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, এতিমখানা, শিশু সদন গুলোতে পরিবেশ করা হয় উন্নত খাবার। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজিক সংগঠন দিনব্যাপী নিজ নিজ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে বক্তারা ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদশকে সবাই ঐক্যবদ্ধ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতার অর্ধ শতাব্দীর অধিক সময় পরও আমরা কাঙ্খিত লক্ষ্য অজর্ন করতে পারিনি। জনগণের অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, খাদ্য-শিক্ষা-বাসস্থানের নিশ্চয়তা, বাক ও ভোটের স্বাধীনতা পাওয়া যায়নি বরং অগণতান্ত্রিক ফ্যাসিবাদী অপশক্তির হাতে বন্দি হয়ে পড়েছিল বাংলাদেশ। দেশের আপামর জনসাধারণের গভীর দেশপ্রেম ও সুদৃঢ় ঐক্যের কারণে অগনতান্ত্রিক অপশক্তির হাত থেকে দেশ মুক্তি পেয়েছে। এখন জাতীয় ঐক্য এবং রাষ্ট্র সংস্কারের চেতনায় উজ্জীবিত হয়ে সবাই মিলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যেখানে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও সকলের জন্য মানসম্মত শিক্ষাসহ মৌলিক অধিকারসমূহ নিশ্চিতকরণের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য পালনে আত্মনিয়োগ করাই হবে এ মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তারা আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশে গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক। প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন ও রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
সিলেট জেলা প্রশাসন:
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও দেশাত্ববোধক ডিসপ্লে প্রদর্শন করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার আখতার উল আলম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
সিলেট জেলা বিএনপি :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, শহিদ আহমদ (চেয়ারম্যান), কোহিনূর আহমেদ, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট বদরুল হোসেন চৌধুরী, সাবিনা খাঁন, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান, অর্জুন ঘোষ, নুরুল আমিন দুলু, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী , আলাউদ্দিন আলাই, চৌধুরী মো. সুহেল, রায়হান এইচ খাঁন, জাহেদ আহমদ, সুহেল ইবনে রাজা, আফরোজ মিয়া, পাবেল রহমান, রায়হানুল হক, তুহিন আহমেদ, রিফল আহমদ, নিজাম উদ্দিন, রাজু আহমেদ, নাছিম আহমেদ প্রমুখ।
মহানগর বিএনপি :
মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর ও সদর বিএনপির পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বদরুদ্দোজা বদর, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আফসর খান, তারেক আহমদ খান, লুৎফুর রহমান মোহন, জাকির মজুমদার প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর :
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, জেলা সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমীন, মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মকসুদ আলী, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম আনসারী, কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি মুহাম্মদ আব্দুজ জাহের প্রমুখ।
সিলেট জেলা মহিলা দল ঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি রায়না বক্স ফারজানা, সহ সভাপতি আম্বিয়া বেগম, সহ দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, প্রচার সম্পাদক আমেনা বেগম, সদস্য রিনা সুলতানা, নাসিমা বেগম, আমানা মাসুমা প্রমুখ ।
সিলেট জেলা আইনজীবী সমিতি :
মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ-সভাপতি-২ এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা, লাইব্রেরী সম্পাদক এডভোকেট হেনা বেগম, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ কাওছার জুবায়ের, সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, সহ-সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদসহ অত্র সমিতির সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
সিলেট ষ্টেশন ক্লাব :
মহান বিজয় দিবসে সিলেট ষ্টেশন ক্লাব বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল ৭টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্য ও পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকেল ৩টায় বিজয় দিবসের খেলাধুলার পুরস্কার বিতরণ ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের সভাপতি এডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে ও পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি :
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট বাবলু চন্দ্র ভৌমিক, এডভোকেট ফখরুজ্জামান, আয়কর আইনজীবী মো. আবিদুর রহমান রাজু, দেবর্ষী চৌধুরী দীপ, অর্জুন কুমার চক্রবর্তী, আনহার আহমদ চৌধুরী, মো. আনহারুল ইসলাম চৌধুরী, জয়দীপ ধর প্রমুখ।
দক্ষিণ সুরমা ঃ দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ ডিসেম্বর মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী আব্দুর মুক্তাদির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিহাব সারার অভি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলার বীর যুক্তযোদ্ধা সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো- জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা এবং হাসপাতাল মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল। সকালে নগরীর মিরবক্সটুলা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. রুবিনা সুলতানা, ডা. মোরশিদা আফরোজ লুবনা, ডা. সোমা বেগম, ডা. জিয়া উদ্দিন আব্বাসী, ডা. মো. ইশফাক জামান সজীব, সিলেট উইমেন্স নার্সিং কলেজের প্রিন্সিপাল ড. মোঃ সুনুজ উল্লাহ সুমন প্রমুখ।
কানাইঘাট : কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং পৌরসভার পক্ষ থেকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল। এরপর শহীদ মিনারে থানা পুলিশ, আনসার ভিডিপি, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার পর কানাইঘাট উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে শোডাউনের মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দের উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমু, সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট আয়কর আইনজীবী এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, উপাধ্যক্ষ (অব:) কৃষ্ণপদ সূত্রধর, কৃপেশ পাল, প্রদীপ কুমার দেব, এপেক্সিয়ান চন্দন দাশ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, নির্মল কুমার সিনহা, ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস প্রমুখ।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের উদ্যোগে কুচকাওয়াজ, বিজয় র্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিজয় র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। মঙ্গলবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সিলেট অঞ্চলের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মেজর প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার লেঃ মোঃ মনিরুল ইসলাম, লেঃ জেবা আমাতুল হান্না, পিইউও চম্পক কুমার বর্মন, পিইউও মোঃ আলী আকবর টিইউও মোঃ মজির উদ্দীন, বিভিন্ন সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন বিএনসিসি কর্মকর্তাবৃন্দ। র্যালিতে অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের বিএনসিসি প্লাটুনের শতাধিক ক্যাডেটবৃন্দ।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি : মহান বিজয় দিবস উপলক্ষে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকালে নগরীর পূর্বশাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকাল ৯টায় টিভি গেইট পূর্বশাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ, সিএসই’র বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইইই’র বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, ডীন ড. জাকারিয়া হাবিব, ইংরেজি বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান শান্তা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ও আহলে আদনান চৌধুরী প্রমুখ।
চুনারুঘাট : চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে চুনারুঘাট উপজেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী সায়েব আলী মীর প্রমূখ।
জুড়ী : জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শিশু পার্ক শহীদ মিনার সংলগ্ন মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর , সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক। এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
জামালগঞ্জ : জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জামালগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম ও শেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্রা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী,ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং প্রমুখ ।
জালালাবাদ গ্যাস : মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জালালাবাদ গ্যাস অফিস। কর্মসূচির মধ্যে ছিলে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। সকালে জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক, মহা মহাব্যবস্তাপক, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, জালালাবাদ গ্যাস সিবিএ (রেজি নং- ০৭৭) এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম : মহান বিজয় দিবসে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু প্রমুখ। দুপুরে সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম : মহান বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিজয় শুভাযাত্রা, সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি পূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মামুন রশীদ ও মোঃ লায়েক মিয়া, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান সোহেল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন প্রমুখ।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে মঙ্গলবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা সিভিল সার্জন, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল, পৌরসভা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক কমিটি, শরীরচর্চা সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, জেলা যুব উন্নয়ন, ইসলামী ফাউন্ডেশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষক কেন্দ্র, ইম্পিরিয়েল কলেজ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতি সৌধ প্রঙ্গণে।
সিলেট চেম্বার অব কমার্স : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধের শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক সাঈদা পারভীন, চেম্বারের নির্বাহী সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মোঃ ইমরান হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইউনা আলম প্রমুখ।
কুলাউড়া : আমাদের কুলাউড়া অফিস জানায়, কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। তারপর স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ করা হয়। ঐ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা ও উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে আলোকস্বজ্জার মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।




