সিলেটে মোটরসাইকেলের তেল কিনতে যে ৩ শর্ত দিল পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৭:৩৪:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে মোটরসাইকেলের তেল সংগ্রহের ক্ষেত্রে ৩ শর্ত আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আজ বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শর্তারোপ করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সিলেট মেট্রোপলিটন এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোটরসাইকেলের তেল সংগ্রহের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ বাধ্যতামূলকভাবে পরিপালন করার জন্য সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ করা হল- ক. তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; খ. মোটরসাইকেলটি অব্যশই রেজিস্ট্রেশনকৃত হতে হবে; মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।
এতে আরও বলা হয়, উক্ত শর্ত পরিপালনে ব্যর্থ হলে তেল সরবরাহ না করার জন্য অনুরোধ করা হল। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


