গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৮:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির স্বজনের অভিযোগ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে পাৰ্শ্ববর্তী বাড়ির লোকদের হামলায় তিনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকার সময় ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল (ইসলামাবাদ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালামের ছেলে সালেহ আহমদ জানান, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা অতর্কিতভাবে আমার পিতা আবুল কালামের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে আবুল কালামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে অভিযুক্ত কুতুব উদ্দিনের মোবাইল বন্ধ পাওয়া যায়।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, আবুল নামে এক ব্যক্তিকে তার আত্মীয়রা মেডিকেলে নিয়ে আসলে ইসিজি করলে মৃত্যুর সত্যতা পাওয়া যায়। তবে ঘটনার পুলিশ কেইস না থাকায় আমরা এটিকে ব্রট ডেট হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। তবে আত্মীয়স্বজন চাইলে পোষ্ট মডাৰ্মের ব্যবস্থা করে দেওয়া যাবে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাদি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণের ব্যবস্থা করতেছি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



