শনিবার দিরাই-শাল্লায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫২:০৭ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই-শাল্লার ৩৩ কেভি ডিসিএস স্থাপন কাজের জন্য আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (১০ মার্চ) সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, আগামীকাল শনিবার দিরাই-শাল্লা ৩৩ কেভি ফিডারের দিরাই উপজেলার শরীফপুর নামক স্থানে ৩৩ কেভি ডিসিএস স্থাপন কাজ সম্পন্ন করা হবে। উক্ত কাজ বাস্তবায়নের ফলে হাওড় এলাকার ফল্ট দ্রুত সনাক্ত করা সহজ হবে এবং ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত হবে।
কাজের স্বার্থে আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিরাই-শাল্লা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



